রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় আকরাম হোসেনে (২৭) নামের ছুরিকাহত ব্যাটারিচালিত রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাঁকে ঢামেকে ভর্তি করান।
আকরাম হোসেনের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কলকিহারা গ্রামে। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতেন।
পথচারী শামীম মিয়া বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে খোলামোড়া বাঁশপট্টি এলাকায় রক্তাক্ত অবস্থায় আকরাম হোসেন পড়েছিলেন। পাশেই তাঁর রিকশাটি ছিল। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তাঁর গলায় গুরুতর আঘাত থাকায় কথা বলতে পারেননি। ধারণা করছি, ছিনতাইকারীরা রিকশা নিতেই তাঁকে ছুরিকাঘাত করে।’
নিহত আকরাম হোসেনের ভাবি রানী বেগম বলেন, ‘সকালে আমরা খবর পাই, আকরাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে আছে। পরে হাসপাতালে এসে আহত অবস্থায় পাই। বিকেলে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর এলাকা থেকে পথচারীরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান। পথচারীরা জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘রাতে ঝাউলাহাটি খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। দুজনকে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাইয়ের নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৬ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে