
স্বল্প খরচে ও দ্রুত সময়ের উন্নত দেশে উচ্চ শিক্ষার জন্য পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক মো. খায়রুল বাশার বাহার ও তাঁর সহযোগীদের প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছেন আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে তাঁর এই সম্পদ ক্রোক করা হয়েছে।
আজ রোববার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
সিআইডি জানিয়েছে, প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানকালে প্রাথমিক সাক্ষ্য–প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় বাশারের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। এই মামলায় একই বছরের ১৪ জুলাই ধানমন্ডি থেকে বাশারকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলাটির প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, বাশার প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা দিয়ে বড় স্ত্রীর নামে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা ওরফে ডোনার নামে শেলটেক বীথিকা প্রকল্পে একটি ফ্ল্যাট ও নিজ নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট এবং রাজধানীর আজিজ সড়কে জি+৭তলা ও জি+৬তলা বিশিষ্ট ২টি বাড়িসহ তাঁর নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ৩৪৮২ দশমিক ৫ শতাংশ কেনেন। যার দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা।
তদন্ত সূত্রে জানা গেছে, খায়রুল বাশার বাহার নিজেকে একজন শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও এর আড়ালে তিনি প্রতারণা করতেন। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামক প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেন এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবার বিতরণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২ মিনিট আগে
সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে তিন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা, ভেঙে গেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-রৌয়াইল সড়কের অংশ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগরের নিম্নাঞ্চলও পানিতে তলিয়েছে।
৯ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তের বাজার এলাকায় শিলা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাগলা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
১২ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে।
১৫ মিনিট আগে