রাজধানীর উত্তরায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস চাপায় মো. শহিদুল ইসলাম (৪৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহ-ঢাকা মহসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ওই চালল হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের টিআই মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে ভিক্টর পরিবহনের (ঢাকা মেট্রো মেট্রো-ব-১৫-০৫৪১) একটি বাস এক পথচারীকে ধাক্কা দিলে নিচে পরে যায়। পরে তার উপর দিয়ে বাসটি উঠিয়ে দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
টিআই মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক চালক ও বাসটি আটক করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
অপরদিকে উত্তরা পূর্ব থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত পথচারীর মরদেহ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া গাড়ীসহ চালক সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মজিবুর।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে