
ঢাকার সাভারের আশুলিয়ার একটি বাসায় অগ্নিকাণ্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও বাকি দুজনকে মোহাম্মদপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার ইসলামপুর একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত। এই দুই ভাইয়ের বয়স ও পেশা সম্পর্কে জানা যায়নি।
দগ্ধ সাইফুলের ভাই রানা ও তাঁর বন্ধুরা জানান, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের হলেই তিনি থাকেন।
রানা আরও জানান, আশুলিয়ার ইসলামপুর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তাঁর ভাই রাহাত। সেই বাসায় রায়হান ও তাঁর আপন ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েছিলেন সাইফুল। সেখানে একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেলে রায়হান পেট্রল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেন। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে পুড়ে যান রায়হান, রাহাত, সাইফুল, হাসিনুর। আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে মধ্যরাতে সাইফুল ও হাসিনুরকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। রায়হান ও রাহাতকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সাইফুলের শরীরের ৩০ ও হাসিনুরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
এদিকে আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটিম্যান জুলহাস উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে তাঁদের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।

মাদারীপুরে একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও আট মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৩৮) ও তাঁর স্ত্রী ইশা দাস (৩২) এবং তাঁদের আট মাসের শিশুসন্তান।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় আজ সোমবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
ঘরের আঙিনাজুড়ে কালচে পানি। পানির ওপর ভাসছে ময়লা-আবর্জনা। বাতাসে তীব্র দুর্গন্ধ। সন্ধ্যা নামলেই বাড়ে মশার উপদ্রব। এমন পরিবেশে বছরের পর বছর বসবাস করছে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার শেরনগর মধ্যপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ।
৭ ঘণ্টা আগে
পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির সংসার ১৬ বছরের। তিন মেয়ের পর সাত মাস আগে তাঁদের একমাত্র ছেলেসন্তানের জন্ম হয়। আদরের সেই ছেলের নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান। যে ছেলের জন্মে আনন্দে আত্মহারা ছিল পুরো পরিবার, সেই পরিবারে এখন মাতম।
৭ ঘণ্টা আগে