
রাজধানীর ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তবে অভিযান চালিয়ে এলাকা পরিষ্কার করার পরও পুনরায় দখল হয়ে যাওয়ার প্রবণতা থাকায় এ সমস্যার স্থায়ী সমাধানে জনসচেতনতা ও স্থানীয়দের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে ধোলাইখালে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএমপির ট্রাফিক কমিশনার।
আনিছুর রহমান আরও বলেন, ‘আমরা একদিকে পরিষ্কার করছি, আবার কিছু সময় পর সেটি দখল হয়ে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করছি না। তবে অভিযান শুরু করেছি, এটি চলমান থাকবে এবং নিয়মিত নজরদারি করা হবে।’
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, সীমিত জনবল ও সম্পদের কারণে এককভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। মানুষ সচেতন না হলে, স্থানীয় কমিউনিটি এগিয়ে না এলে শুধু পুলিশের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা কঠিন।
অভিযানে বড় ধরনের অপরাধ পাওয়া গেছে কি না জানতে চাওয়া হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, ‘এখানে মূলত ব্যবসায়ীরাই কার্যক্রম পরিচালনা করছেন। ব্যবসা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসার বিরুদ্ধে না। তবে এমনভাবে ব্যবসা করা যাবে না, যাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়।’
জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘শুধু সতর্কতা নয়, আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আজ আমরা অনেক মালামাল জব্দ করেছি। আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। জব্দ মালামালের বিষয়ে তাঁরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।’
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এ অভিযান একদিনের নয়, ধারাবাহিকভাবে চলবে। ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী স্পটগুলোতে কাজ করবে।
অভিযানপরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘অভিযানের পর আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে কিনা, সেটি নজরে রাখা আমাদের সবার দায়িত্ব। এটি একটি সম্মিলিত উদ্যোগ।’

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ সামাল দিতে এই রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত...
১ ঘণ্টা আগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে মারধর করে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুচলেকা নিয়ে
১ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে