
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের অদক্ষতা ও সিদ্ধান্তহীনতার কারণে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশ চালানো কঠিন হয়ে দাঁড়াবে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া কবুতরখোলা বাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ড. রিপন বলেন, সেই দুর্ঘটনায় শিশুদের মর্মান্তিক মৃত্যু হলেও স্বাস্থ্য উপদেষ্টাকে পাশে পাওয়া যায়নি। এমন উদাসীনতা প্রমাণ করে সরকারের উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো এখন সময়ের দাবি।
জুলাই শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখনো প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন করতে পারেনি। প্রায় এক বছর অতিক্রম হলেও শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ হয়নি। অবিলম্বে যথাযথ স্বীকৃতি দিতে হবে।
তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে বিএনপির এ নেতা বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে, তারাই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করছে। অথচ তারেক রহমান এই সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সরকারের ছত্রচ্ছায়ায় থাকা একটি মহল তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এখনই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচনী রোডম্যাপ বাধাগ্রস্ত হতে পারে।
মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে