
শিক্ষক ও সহপাঠীকে অভিযুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় এবার মানববন্ধন ও শোক র্যালি করেছেন তাঁর নিজ বিভাগের শিক্ষক-সহপাঠীরা।
আজ সোমবার আইন বিভাগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে শোক র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করে কালো ব্যাজ ধারণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া অবন্তিকার সহপাঠীরা বলেন, অবন্তিকার এমন মৃত্যু কাম্য নয়। তাঁর এ মৃত্যুর সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। অবন্তিকার এমন মৃত্যুতে প্রমাণ হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দেওয়া মূল্যহীন। এই মৃত্যু উপত্যকা আমার বিশ্ববিদ্যালয় নয়।
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, ‘আমাদের বিভাগের মেয়ের এমন মৃত্যুর পেছনে প্রকৃতভাবে যাঁরা আছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েই আমরা আজকে এ মানববন্ধন ও শোক র্যালি করেছি। আমাদের একটাই দাবি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে এ ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক।’

চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের ধাওয়া করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে গেছে নৌ-পুলিশের একটি স্পিডবোট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকালে ষাটনলের সটাকি লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়...
৩৩ মিনিট আগে
২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে