
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে নির্দেশনাটি জারি করা হয়।
সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় বলা হয়, সাধারণ যাত্রী ও কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোর জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে এইচএমপিভি ছড়িয়েছে, এমন সন্দেহভাজন দেশগুলো থেকে আগত ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্যসেবা টিমের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গযুক্ত যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে হবে। সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জানাতে প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সঙ্গে ০১৭৯৯৪৩০০৩৩ অথবা কলসেন্টার ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে।
এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব স্টেকহোল্ডারকে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে