
মারা গেছেন বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম। তিনি আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মো. আবদুস সালামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বেলা ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ মাগরিব আদাবরে (শ্যামলী) প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠি নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মো. আবদুস সালাম নিউ চাঁদনী পরিবহনের মালিক ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না, যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
৪ মিনিট আগে
গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।
৭ মিনিট আগে
সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে জেলার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।
১৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
১৮ মিনিট আগে