
স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে আবারও চতুর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
গতকাল (শনিবার) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। তিনি কখন কী বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তদন্তের পরেই সবকিছু চলে আসবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের তদন্ত টিমের (পিবিআই) ওপর ভরসা রয়েছে। টিম যতগুলো অনুসন্ধান করেছে, সবগুলোই বাস্তবসম্মত এবং সবগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলার আসামিকে তারা চিহ্নিত করেছে। কাজেই আমি মনে করি, পিবিআই ভুল করবে না।’ বাবুল আক্তার যে প্রশ্নগুলো করেছেন, তদন্তে সব বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমারসহ ছয়জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালতে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনা তদন্তের ছয় বছরে একাধিক মোড় নিয়েছে। সময় যত গড়াচ্ছে, হত্যার ঘটনা ততই রহস্যময় হয়ে উঠছে। তাই এ নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন বাবুল আক্তার, এনেছেন বিভিন্ন অভিযোগও। পিবিআইয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।
আজ রোববার সচিবালয়ে পিবিআইয়ের তদন্ত ও বাবুল আক্তারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তো গতকালই বলেছি, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ।’

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
২৯ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
৩২ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে