
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট চট্টগ্রামে লাঠির আঘাতে আহত সাইফুল ইসলাম আরিফ (২১) নামে এক শিক্ষার্থী মারা গেছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্যান্টনমেন্ট থানা-পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত আরিফের বাবা আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার কৌশল্যা গ্রামে। এলাকায় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত। চার সন্তানের মধ্যে সাইফুল ছিল বড়।
তিনি আরও জানান, সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়। পরে আওয়ামী লীগের লোকজন হাতে ব্যাপক মারধরের শিকার হয় সাইফুল। খবর পেয়ে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান হক বলেন, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে মারধরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে সিএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিএমএইচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সিট আলোকডিহি গ্রামের কৃষক ময়েজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...
১১ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
২৪ মিনিট আগে
পথচলার ৫০ বছরে পদার্পণ করেছে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ উপলক্ষে শুরু হয়েছে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উৎসব ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের পরিষদ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়...
১ ঘণ্টা আগে