Ajker Patrika

২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ফাইল ছবি

২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘দিনের পর দিন বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে আমরা একে সম্পদে রূপান্তর করতে চাই। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পারব।’

আজ সোমবার রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নবনির্মিত একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) ভেতরে বর্জ্য না ফেলে রাস্তার ওপর বা বাইরে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসক জানান, ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের (১০০ ফুট দীর্ঘ) এই পরিবেশবান্ধব এই এসটিএস দ্রুতগতিতে নির্মাণ করা হয়েছে, যাতে পার্শ্ববর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ ও ভোগান্তি পোহাতে না হয়।

ভ্যান সার্ভিস কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাসাবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য কোনোভাবেই রাস্তার ওপর রাখা যাবে না; ভ্যানগাড়ি সরাসরি এসটিএসের ভেতরে প্রবেশ করিয়ে বর্জ্য ফেলতে হবে। এ ছাড়া দুর্গন্ধ ও জীবাণু রোধে প্রতিদিন এসটিএসের সামনে ও ভেতরে পানি দিয়ে ধোয়া এবং ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশ দেন তিনি। এর কোনো ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত