
ভুল চিকিৎসায় নিহত শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আয়ানের বাবা শামীম আহমেদ আজ রোববার বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।
তিনি বলেন, ‘আজ সকালে শামীম আহমেদ একটি সাধারণ ডায়েরি করেছেন।’
আয়ানের বাবা জিডিতে অভিযোগ করেন, আজ রোববার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মামা আবদুস সালাম কবীর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশনের শুনানিতে যান।
শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানার অধীন হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে যাওয়ার পথে ৬ থেকে ৭ জন ব্যক্তি বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ দেন। যদি মামলা তুলে না নেন, তবে অফিসে যাওয়ার সময় যেকোনো ধরনের ক্ষতি করা হবে বলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
এর আগে গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ক্যান্টিনের সামনে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি একইভাবে মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় শামীম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। হুমকিদাতারা যেকোনো সময় তার ও তার পরিবারে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন শামীম।
আজকের পত্রিকাকে শামীম আহামেদ বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এই ভয় থেকেই জিডিটা করা হয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৩ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে