রাজধানীর উত্তরায় বহুতল ভবন থেকে পড়ে সাব্বির হোসেন (২০) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের একটি ৭ তলা ভবনে আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিক মাগুরার শরিফ শেখের ছেলে। তিনি উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি ডেকোরেশনের শ্রমিক ছিলেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম বলেন, ওই ভবনের একটি অনুষ্ঠানের জন্য বাসার ছাদের ওপর ডেকোরেশনের কাজ চলছিল। কাজ করার সময় হঠাৎ করে সাব্বির নিচে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্থ প্রতিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে ধ্বংসের জন্য নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিক বহনকারী একটি কাভার্ড ভ্যানে কাঁচপুর এলাকায় আগুন লাগে। পুলিশ বলছে, ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাসায়নিক রাখা ড্রামগুলো অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ মিনিট আগে
সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন নামঞ্জুর করে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান তিনি।
৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় গলিত লোহা ছিটকে দগ্ধ চারজনের মধ্যে চীনা প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। আহত এক শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
২৫ মিনিট আগে
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এই নির্দেশ দেন...
২৬ মিনিট আগে