Ajker Patrika

তুরাগে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরাগে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের তিন সদস্য আটক
তুরাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানার প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

আটক ব্যক্তিরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়।

তুরাগ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রত্যাশা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।

এ সময় পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত