
বিসিএস ৩১তম পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ।
আজ বুধবার বিকেল ৫টায় ৩১ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করে। ব্যাচের পুলিশ কর্মকর্তাদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা।
নির্বাচিত নতুন কমিটি ৩১ তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত বিভিন্ন বিষয় এবং পদোন্নতি-সংক্রান্ত বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যাচের কর্মকর্তারা।
নির্বাচিত প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে