
বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত হনুফা বেগম বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলমের স্ত্রী।
এর আগে গত ৩ আগস্ট দুধলমৌ গ্রামের শাহ আলমের বাড়িতে বোমা বিস্ফোরণে হনুফা বেগম ও তাঁর মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম দগ্ধ হন। ওই দিনই তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ হনুফা বেগমের মৃত্যু হয়েছে।
পরিবারের বরাতে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, দগ্ধ হনুফা মারা গেছেন। তবে তাঁর মেয়ে ও নাতি সুস্থ হয়ে রিলিজ নিয়েছে। তাঁদের চিকিৎসার খরচ জেলা ও বিভাগীয় প্রশাসন বহন করবে। এমনকি মৃত হনুফা বেগমকে বরিশালে ফিরিয়ে আনার সব খরচ বহন করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, হনুফা বেগমের মৃত্যুর খবরে আমরা মর্মাহত। শেবাচিম হাসপাতালে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম। আমরা আহতদের চিকিৎসার খরচের ব্যয় বহন করব।

এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা পুলিশের কাজে আস্থা রাখতে চাই। এ বিষয়ে যেন আমাকে আর সিংগাইর থানায় আসতে না হয়, সেটিই আশা করি। পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন...
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। সেই সঙ্গে প্রথম স্থান...
৯ মিনিট আগে
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ছোট কারখানার উৎপাদন কমে যাওয়ায় আয়-রোজগারেও পড়েছে টান।
১৫ মিনিট আগে
ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা ড্রেজারটির মালিক হানিফ মাঝি। আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলার লাকুরতলী গ্রামের নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান, কায়েস মোল্লা।
২০ মিনিট আগে