
ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে আজও বন্ধ নগর ভবনের কার্যক্রম ও সেবা।
আজ রোববার সকাল থেকেই জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা নগর ভবনের নিচতলায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেবাপ্রার্থীরা এসে ফিরে যাচ্ছেন।
অবস্থানকারীরা বলেন, ইশরাক হোসেন আদালতের সিদ্ধান্তে মেয়র হয়েছেন, তাঁকে অতি দ্রুত শপথ পড়ানো হোক। তা না হলে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন এভাবেই অচল থাকবে। তাঁরা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজকেও আমাদের অবস্থান ও কর্মবিরতি চলমান। আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা চাই দ্রুত শপথ দেওয়া হোক। তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব।
নগর ভবনের কার্যক্রম ও সেবা বন্ধ থাকায় আজও অনেক সেবাপ্রার্থী এসেছেন সেবা নিতে। জন্ম সনদ, মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স ফি জমাদানসহ নানা গুরুত্বপূর্ণ কাজে এসে তাঁদের ফিরে যেতে হচ্ছে।
আজ টানা অষ্টম দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গত ১৫ মে তালা দেওয়া হয় নগর ভবনে। পরে সেদিন ওই তালা খুলেও দেওয়া হয়। তারপর গত ১৭ মে থেকে টানা অবরুদ্ধ নগর ভবন।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত ৯ দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তাঁর সমর্থকেরা। ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে করা রিট উচ্চ আদালত খারিজ করার পর ইশরাক আন্দোলন স্থগিত করেছেন।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক নেতা ও নগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান দিদারকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। আজ শনিবার (৯ মে) দুপুরে গ্রেপ্তারের...
২ মিনিট আগে
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, মশিউরকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। মশিউর রহমান দিদারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে আদা
৪ মিনিট আগে
রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সড়ক পারাপারের সময় দুটি যানের মাঝে চাপা পড়েন বলে জানা গেছে। আজ শনিবার আব্দুল্লাহপুর মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
সাতক্ষীরা সদর উপজেলায় মো. জিন্নাত আলী (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোবরদাড়ি গুচ্ছগ্রাম এলাকার একটি ঘের থেকে শনিবার (৯ মে) তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। জিন্নাত আলী গোবরদাড়ি গ্রামের মোহর আলীর ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে