
কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ ও ডাউন উভয় রেললাইন বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের মধ্যবর্তী হাসানপুর স্টেশন এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপলাইনে আটকা পড়ে। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে চুয়েট শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের চলমান সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করেছে।
১ মিনিট আগে
মানিকগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আইন বাস্তবায়নে শিগগিরই জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে...
১১ মিনিট আগে
দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং নয়জন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক তিনটি কার্যালয় আদেশে তাঁদের বদলি ও নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
১৪ মিনিট আগে
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে