
রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের বাইরের মাচান থেকে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ কাজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আল আমিনের ভাই শিহাব উদ্দিন জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে। বাবার নাম মো. মুকুল। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল আমিন। বর্তমানে যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকাতেই থাকতেন।
শিহাব উদ্দিন আরও জানান, ঘটনার সময় আল আমিন সাততলা ভবনের বাইরে বাঁশের মাচানের ওপর দাঁড়িয়ে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত নিচে পরে গুরুতর আহত হয়। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

নেত্রকোনায় প্রায় ১০ বছর ধরে শেকলে বাঁধা রয়েছেন তাজউদ্দীন আহমদ (৩০) নামের এক যুবক। মানসিক ভারসাম্যহীন হওয়ার পর যেন কারও ওপর আক্রমণ না করেন, সে জন্য তাঁকে শেকলে বেঁধে রেখেছেন বাবা-মা। সাত বছর চিকিৎসা চললেও গত তিন বছর ধরে অর্থাভাবে এই যুবকের চিকিৎসা বন্ধ রয়েছে।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের জয়েন্টের নাট-বল্টু খোলার সময় স্থানীয়দের হাতে আটক হন আশিক মিয়া (৩০) নামের এক যুবক। পরে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে ১৪টি নাট-বল্টুসহ যুবককে থানায় নেয় রেলওয়ে পুলিশ। পরে যুবকের বিরুদ্ধে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
১৩ মিনিট আগে
পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরোনো বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম...
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চে আসা জামায়াতের দুই নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরের পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশে সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে