
নেত্রকোনায় প্রায় ১০ বছর ধরে শেকলে বাঁধা রয়েছেন তাজউদ্দীন আহমদ (৩০) নামের এক যুবক। মানসিক ভারসাম্যহীন হওয়ার পর যেন কারও ওপর আক্রমণ না করেন, সে জন্য তাঁকে শেকলে বেঁধে রেখেছেন বাবা-মা। সাত বছর চিকিৎসা চললেও গত তিন বছর ধরে অর্থাভাবে এই যুবকের চিকিৎসা বন্ধ রয়েছে। চিকিৎসা ছাড়াই দুর্গাপুর উপজেলার তাজউদ্দীনের জীবন কাটছে এ রকম বন্দী অবস্থায় দাঁড়িয়েই।
জানা গেছে, উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের নূর আহমদের সাত সন্তানের মধ্যে পঞ্চম তাজউদ্দীন। একসময় তাঁর কাঁধেই ছিল দরিদ্র বাবা-মায়ের সব দায়িত্ব। ১০ বছর আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকে মানুষের ওপর আক্রমণ করতে পারেন, সেই ভয়ে তাঁকে শেকলে বেঁধে রাখা হয়। প্রথম সাত বছর তাঁর চিকিৎসার চেষ্টা করা হলেও অর্থাভাবে এখন তা সম্ভব হচ্ছে না। তাজউদ্দীনের বৃদ্ধ বাবা ঠেলাগাড়ি ঠেলে বাড়ি বাড়ি শাক-সবজি বিক্রি করেন। এতে যা আয় হয়, তাতে কোনো মতে চলে সংসার। বর্তমানে অসহায় বাবাকে সহায়তা করতে ছোট্ট একটি দোকান খুলেছেন মেয়ে হালিমা খাতুনও।
তাজউদ্দীনের বোন হালিমা খাতুন বলেন, ১০ বছর ধরে আমার ভাই অসুস্থ। গত তিন বছর ধরে তাঁর চিকিৎসাও করাতে পারছি না। সাত বছর চিকিৎসা করাতে গিয়ে একদম নিঃস্ব হয়ে গেছি আমরা। এখন বৃদ্ধ বাবার পাশে দাঁড়াতে আমি একটা দোকান করছি। আমার ভাই এভাবে শেকলে বন্দী থাকে, তা দেখে আমার কষ্ট হয়। সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা পেলে হয়তো তাঁর চিকিৎসা করাতে পারতাম।
তাজউদ্দীনের মা সকিনা বেগম বলেন, একসময় তাজউদ্দীনের আয়ে আমাদের সংসার চলত। ১০ বছর ধরে আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। এখন তাঁর চিকিৎসাও করাতে পারছি না। আমার স্বামী ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কোনো মতে সংসার চলে। সরকার যদি আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে আমার ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসত। মা হিসেবে আমি ছেলের কষ্ট সহ্য করতে পারি না।
কামাল নামে প্রতিবেশী এক ব্যক্তি বলেন, একসময় তাজউদ্দীন খুব পরিশ্রমী ছিলেন। তাঁর এখনকার অবস্থা দেখে আমরাও কষ্ট পাই। সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে তাজউদ্দীন আবার সুস্থ হয়ে উঠতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, সাংবাদিকদের মাধ্যমে তাজউদ্দীনের বিষয়টি জানলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজউদ্দীনের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব সহযোগিতার অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। সমাজসেবা অধিদপ্তর এবং হাসপাতালের মাধ্যমে তাঁর চিকিৎসাসেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেব।

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
৭ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবি, ২০১০-২০১২ সময়কালের ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ ও আইনসংগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, সাবেক কর্মীদের এই আন্দোলন গত ২১ মাস ধরে শান্তিপূর্ণভাবে চলছে।
১৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে সিলেট নগরীর সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।
২০ মিনিট আগে