
কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের জয়েন্টের নাট-বল্টু খোলার সময় স্থানীয়দের হাতে আটক হন আশিক মিয়া (৩০) নামে এক যুবক। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ১৪টি নাট-বল্টুসহ যুবককে থানায় নেয় রেলওয়ে পুলিশ। পরে যুবকের বিরুদ্ধে মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের কাছে লাইনের সংযোগকারী এসব নাট-বল্টু খোলার ঘটনা ঘটে।
আজ শনিবার গ্রেপ্তার যুবককে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান বলেন, রেলওয়ের ২৬ নম্বর মেঘনা সেতুর কাছে আটক হওয়ার পর ওই যুবকের হেফাজত থেকে রেললাইনের জয়েন্টের ১৪টি নাট-বল্টু জব্দ করা হয়। আশিক মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কার্ডরা গ্রামের মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। সে একজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী।
এ ঘটনায় আশিক মিয়ার বিরুদ্ধে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে কারাগারে নেওয়া হয়েছে।
ওসি রফিকুল হাসান আরও বলেন, রেললাইনের জয়েন্টের নাট-বল্টু খুলে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নাশকতামূলক কাজ। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সামান্য আর্থিক লাভের আশায় যারা এ ধরনের কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
৪ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবি, ২০১০-২০১২ সময়কালের ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ ও আইনসংগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, সাবেক কর্মীদের এই আন্দোলন গত ২১ মাস ধরে শান্তিপূর্ণভাবে চলছে।
১৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে সিলেট নগরীর সাদিপুর এলাকা থেকে আটক করা হয়।
১৭ মিনিট আগে