
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বস্তু দুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ শনিবার দুপুরে পৃথক দুটি স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। এর পরপরই মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং ঘটনাস্থলে সিটিটিসির সদস্যদের পাঠানো হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর এসেছে—মিরপুর ও তেজগাঁও এলাকায়। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, একটু আগেই খবর পেয়েছি। সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে। আপাতত নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কি না।
পুলিশ জানিয়েছে, বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করা এবং সেগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এ দিকে ঘটনার পর মেট্রোরেলের দুই স্টেশন এলাকাতেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মিরপুর-১০, ফার্মগেট, মেট্রোরেল স্টেশন, বোমাসদৃশ বস্তু, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট

দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি স্কিপ করে চলাচল করে।
২৫ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। শনিবার (১ আগস্ট) বেল সাড়ে ১১টার দিকে উপজেলার মইয়ার হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের একটি বাড়িতে গভীর রাতে এক গ্রাম্য চিকিৎসককে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় স্থানীয়ভাবে দুই দফা সালিস বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি..
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে...
১ ঘণ্টা আগে