
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবরে আজ শনিবার দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি স্কিপ করে চলাচল করে।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয়, একটি কৌটা বলে নিশ্চিত হওয়া গেছে।
পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে বেলা ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও খোঁজখবর নিচ্ছে।

পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
গাজীপুরের পুবাইল থানার পুবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের দুই কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ-১ কক্ষ থেকে কোকেন, এমডিএমএসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
২৭ মিনিট আগে