
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দীর্ঘদিনের বৈষম্যের শিকার কর্মীরা। এদিকে আজ মঙ্গলবার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন পিআইবির ডিজি।
আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগের পাশাপাশি পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, আরেক পরিচালক (প্রশিক্ষণ) কে এম সাখাওয়াত মুন, ক্যাশিয়ার মো. আলী হোসেন এবং প্রটোকল অফিসার মাসুদ-এ-হাসানের অপসারণের দাবি জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস রোড একবার ঘুরে পিআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা নানান স্লোগান দিতে থাকেন। এ সময় পিআইবির ডিজির ঘনিষ্ঠ কয়েকজনকেও মিছিল করতে দেখা যায়।
পিআইবিতে দীর্ঘ ২০ বছর প্রশিক্ষক হিসেবে কর্মরত পারভিন সুলতানা রাব্বি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সিন্ডিকেট করে কতিপয় ব্যক্তি পকেট ভরিয়েছে। একই ব্যক্তি তিনটি পদে ভাতা ও সুযোগ-সুবিধা নিয়েছে। আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের আয়নাঘরের মতোই জুলুম-নির্যাতন করা হয়েছে।’
বিক্ষোভে অংশ নেওয়া পিআইবির রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, ‘জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তাঁর ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন-২০১৮ অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।’
পিআইবিতে ২৯ বছর ধরে কর্মরত মিজানুর রহমান সরকার আজকের পত্রিকাকে জানান, তিনি হিসাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় জাফর-জাকির গং কোনো বোর্ড মিটিং করতে দেয়নি। তারা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনেক টাকা লুটপাট করেছে।
এদিকে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।’

লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।
১৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় বিদেশি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির অভিযোগে একটি ডিপোতে অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ৬ কার্টন সিগারেট।
২০ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি মহানগর বিএনপির নেতারা। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এককভাবে প্রস্তুতির কারণে তাঁরা অংশ নেননি বলে জানানো হয়েছে।
২৩ মিনিট আগে
আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে