পিআইবি

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল
আমরা (বিএনপি) উদার গণতন্ত্র বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে সেই দেশটা প্রতিষ্ঠিত করতে চাই।

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ
রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে হানাহানি ও গালমন্দে লিপ্ত হওয়ায় শত্রুরা উপকৃত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে পিআইবি মিলনায়তনে ‘প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিআইবির পরিচালক শাখাওয়াত মুন বরখাস্ত
প্রজ্ঞাপনে বলা হয়, শাখাওয়াত মুনের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে পিআইবির চাকরি প্রবিধানমালা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে প্রচলিত বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন তিনি।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের কাজ চূড়ান্ত পর্যায়ে: ফয়েজ আহমদ তৈয়্যব
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সরকার এমন এক আইনি কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে ব্যক্তিগত তথ্য, যেমন এনআইডি, মোবাইল ফোন নম্বর, লোকেশন, বায়োমেট্রিক, ছবি, ভিডিও, যোগাযোগের ইতিহাস—এসব স্পষ্ট শ্রেণিবিন্যাসের মধ্যে পড়বে। এসব তথ্যকে ‘রেস্ট্রিকটেড, কনফিডেনশিয়াল, প্রাইভেট ও পাবলিক’—এই চার শ্রেণিতে ভাগ করা হয়েছে।











