
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার শুনানির দিন ঢাকার আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ৪ জনকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন মোস্তাকিম হোসেন (৫১), নূর আলম (৩৫), রুহুল আমিন (২৯) ও আনোয়ার হোসেন (৪৮)।
২৬ জুলাই ট্রাকচালক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে নিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকা থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
পরদিন বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের দিন ধার্য ছিল।
শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কয়েক সদস্য ও সমর্থক সমবেত হন। তাঁরা জুনায়েদ আহমেদ পলককে প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় হাতেনাতে ওই চারজনকে আটক করা হয় এবং বাকি ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা সদস্য পালিয়ে যায়। পরবর্তী সময়ে আটকদের কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের অবস্থান চিহ্নিতকরণ এবং অর্থ জোগানদাতা ও চক্রান্তকারীদের খুঁজে বের করতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে (২৫) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে দুটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগান ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
জীবন-জীবিকার প্রয়োজনে সন্তানেরা সবাই দূর দেশে। স্ত্রীও সেখানকারই কোনো এক হাসপাতালের আইসিইউতে একাকী মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর ৬৫ বছর বয়সী আবদুর রহমান চট্টগ্রামে তাঁর শূন্য বাড়িতে এক নিঃসঙ্গ প্রহরীর জীবন যাপন করছিলেন। গতকাল সোমবার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিজ ঘর থেকে তাঁর
২৩ মিনিট আগে
যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
২৯ মিনিট আগে