ঢাকার সাভার পৌর এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসনে পাল্টাপাল্টি আবেদনের কারণে হাটটি উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান আটকে আছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার জন্য এ বছর পৌর এলাকায় একটি হাটের ইজারা দেওয়া হয়েছে। আতিকুর রহমান রাজু নামের এক ব্যক্তি ১ কোটি ৬ লাখ টাকায় ইজারা পেয়েছেন।
ইজারার শর্ত অনুযায়ী, পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার হাট বসিয়েছেন পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এ জন্য বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে বলা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে, তা আওয়ামী লীগের এক নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। এ জন্য বেতারের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি।
জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আবু বকর সরকার বলেন, নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার ইজারাদার আতিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর কারণে ঢাকার জেলা প্রশাসক অবৈধ হাটটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী আজ রোববার হাটটি অপসারণের সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ হাট উচ্ছেদের জন্য ইউএনও কার্যালয়ে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে