
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মো. নয়ন মোল্লা (২০)। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় নয়ন ছাড়াও তাঁর চার বন্ধুকে আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাত-আট মাস আগে নয়ন মোল্লা ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করেন। তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে কুপ্রস্তাব দেন। গত ২৮ মার্চ নয়নের বন্ধু জীবন শেখ (২০) বিষয়টি মীমাংসার নামে বাড়িতে ডেকে নেন। সেখানে পাঁচ বন্ধু জীবন শেখ, নয়ন মোল্লা, মো. আপন ব্যাপারী, আরমান ও মো. মিরাজ ওই কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। তাঁরা গতকাল বিকেলে সেই ভিডিও ও নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার থানায় মামলা করে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে নয়ন মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। তবে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাচালক সুলতান মিয়াকে (৫৫) নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩ ঘণ্টা আগে