বাংলা নববর্ষ উপলক্ষে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোর শাহবাগ ও টিএসসি স্টেশন দুটি বন্ধ থাকবে।
আজ রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা দিয়েছে।
বিশেষ ঘোষণায় বলা হয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশন দুটি দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ধর্ষক হয় অর্থনৈতিকভাবে শক্তিশালী অথবা সামাজিকভাবে শক্তিশালী। এ ছাড়া হয় রাজনৈতিকভাবে শক্তিশালী অথবা সে নিজেকে তার লৈঙ্গিক পরিচয়ের কারণে শক্তিশালী মনে করে। কারণ কে না জানে যে, এই সমাজে একটা মেয়ের দিকে যত দ্রুত এবং সহজে বিনা কারণে আঙুল তোলা যায়, একটা ছেলের দিকে আঙুল তত সহজে ওঠে না...
১৫ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় এলাকা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সময় ১১টি বাড়িতে অগ্নিসংযোগ, গরুবাছুর, গোলার ধান ও গৃহস্থালী সামগ্রী লুটপাটের ঘটনাও ঘটে।
২৭ মিনিট আগে
সিসিটিভি ক্যামেরা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, ‘এটি আমাদের নিজস্ব বিষয়। নিরাপত্তাসহ সার্বিক কারণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’
৩৩ মিনিট আগে