
ফেসবুকে তরুণীদের আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি করতেন মো. ফজলে হাসান অনিক (২৪)। এরপর সেই তথ্য ভুক্তভোগীকে পাঠিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন অর্থ। সেই টাকায় নিজের খরচের পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও বহন করতেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে লেনদেন করতেন ক্রিপ্টোকারেন্সি ও বিভিন্ন শপিং বিল পরিশোধের মাধ্যমে।
এভাবে গত দুই বছরে অর্ধশতাধিক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে অন্তত ১৫ জনকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়েছেন অনিক।
গতকাল রোববার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে অনিককে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ফজলে হাসান অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নেংটাদাহ গ্রামে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে এক ভুক্তভোগীর অভিযোগ ও পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনেও একাধিক ভুক্তভোগীর অভিযোগের তথ্য উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, গত বছরের আগস্টে ভুক্তভোগীর ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে গিয়ে একটি ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতেই পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। হ্যাকার ভিকটিমের ফেসবুকের মেসেঞ্জারে থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা হাতিয়ে নেন। এরপর যখনই টাকার দরকার হতো তখনই ভিকটিমকে ব্ল্যাকমেল করতেন।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম আরও বলেন, হ্যাকার অনিক ব্ল্যাকমেলের টাকা দিয়ে ঢাকায় নিজের খরচ চালানোর পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও চালাতেন। পুলিশ যাতে ধরতে না পারে, সে জন্য বিকাশ কিংবা নগদে টাকা না নিয়ে বিভিন্ন সুপার শপে কেনাকাটা করে ভুক্তভোগীকে বিকাশ বা নগদে বিল পরিশোধ করতে বলতেন। আর টাকা নিতেন ক্রিপ্টোকারেন্সিতে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় পিকআপে থাকা সাতটি গরুও মারা গেছে। সোমবার বিকেলে সুখিয়া বাজার সংলগ্ন এগারসিন্দুর হিমাগার এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি পিছিয়ে আগামী বুধবার দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই তারিখ ধার্য করেন..
৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল, গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাব ১২ সিপিসি-২ পাবনা ক্যাম্প সদস্যরা। আজ সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১১ মিনিট আগে