
সন্ধ্যা হতেই ছায়ানট প্রাঙ্গণে কী এক আশ্চর্য শূন্যতা। ভর করেছে নিস্তব্ধতা। লোকারণ্য ছায়ানটে যেন ঠিক প্রাণ নেই। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল, ‘তোমায় নতুন করে পাব ব’লে হারাই ক্ষণে-ক্ষণ ও মোর ভালোবাসার ধন।’
আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বাঙালি সংস্কৃতি বিকাশের অন্যতম পুরোধা, বিশিষ্ট সংগীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুনের প্রয়াণের মাসপূর্তিতে তাঁর স্মরণে ছায়ানট আয়োজন করেছে ‘তোমায় নতুন করে পাব ব’লে’। নালন্দা উচ্চবিদ্যালয়, কণ্ঠশীলন ও ব্রতচারী অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।
ছায়ানটের ট্রাস্টি ও নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী সন্জীদা খাতুনের বর্ণাঢ্য জীবন ও কর্মকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এ দেশের মৃত সংস্কৃতিকে এক নতুন সঞ্জীবনী সুধা দিয়ে গেছেন সন্জীদা খাতুন। তিনি দেশের ক্রান্তিলগ্নে ধ্বংসস্তূপ থেকে সংস্কৃতিকে তুলে ধরেছিলেন।

ছায়ানটের উপদেষ্টা মফিদুল হক বলেন, ‘তিনি (সন্জীদা খাতুন) কী দারুণভাবে কঠোর পরিশ্রম করে আমাদের সংস্কৃতির জন্য কাজ করে গেছেন। আমাদের বুদ্ধি ও মুক্তচিন্তার বিকাশে কাজ করে গেছেন।
ডা. সারওয়ার আলী বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও বাধাবিপত্তির পথ পেরিয়ে ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপনে ভূমিকা রেখেছেন। এর ২০ বছর পরই ১৯৮১ সালে সারা দেশে রবীন্দ্র পরিষদ গঠন করেন। এসব বলা যত সহজ, কাজগুলো তত সহজ নয়। তিনি চিন্তা ও মননে সংস্কৃতিকে ধারণ করতেন।’
এদিন সন্ধ্যায় জয়ন্ত রায়ের সঞ্চালনায় সন্জীদা খাতুনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন গুণীজন। সন্জীদা খাতুনের প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সুমনা বিশ্বাস।
অনুষ্ঠানে আলোচনা শেষে সন্জীদা খাতুনের গান আর্কাইভ থেকে দেখানো হয়। পরে অনুষ্ঠানস্থলে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ইফফাত আরা দেওয়ান, শারমিন সাথী ইসলাম ময়না, প্রমীলা ভট্টাচার্য্য, এ টি এম জাহাঙ্গীর প্রমুখ।

স্বপ্ন ছিল, বর্জ্য হবে সম্পদ। সেই লক্ষ্যেই রংপুরে নির্মাণ করা হয়েছিল জৈব সার উৎপাদন প্ল্যান্ট। কিন্তু প্রায় সোয়া দুই কোটি টাকার প্রকল্পটি এক দশকেও চালু না হওয়ায় এখন উল্টো বর্জ্যের স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশদূষণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে নগরবাসীকে।
৭ মিনিট আগে
টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে।
৩২ মিনিট আগে
জয়পুরহাটের কালাইয়ে তালোড়া বাইগুনি খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কোথাও কোথাও কিছু কাজ করা হয়েছে। কোথাও আবার কোনো কাজই করা হয়নি। এ ছাড়া শ্রমিকের তালিকায় প্রকল্পের সভাপতির স্বজন ও বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এখনো খালের পানি প্রবাহ ব্যাহত হচ্ছ
৩৬ মিনিট আগে
সরকারি খামারের গরুর খাবারের সঙ্গে পোলট্রি মুরগির খাবারের উপাদান দেওয়ার শর্ত দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)। সালমোনিলা কিলার (ব্যাকটেরিয়া প্রতিরোধী ওষুধ) নামের এই উপাদান দেওয়ার শর্ত রয়েছে বগুড়া ডেইরি খামারের গোখাদ্যের দরপত্রে।
১ ঘণ্টা আগে