
ঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক হিমেল ওরফে ফেন্সি হিমেল (৩৫) দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মীর মোহাম্মদের ছেলে। তাঁর সহযোগীর নাম লিটন হোসেন (৪৭)।
ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়াকুব আলীর নেতৃত্বে আমাদের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাঁদের আটক করে।’
তিনি আরও বলেন, হিমেল দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। তাঁর সহযোগী লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মীর মোহাম্মদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে কল কেটে দেন।
উল্লেখ্য, এর আগেও আবু বক্কর সিদ্দিক হিমেলের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে জরায়ু ক্যানসারের ভুয়া ভ্যাকসিন তৈরির ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তখন সেখান থেকে নকল টিকা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই সময়ে তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে...
২৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, সেখানে বুধবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
২৯ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে