
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী স্বপন (৩৬) নামে এক কারাবন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কারাগার থেকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে কারারক্ষীরা ওই বন্দীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, বন্দী স্বপন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সর্বশেষ আজ ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান।
সূত্রাপুর থানার অস্ত্র আইন মামলায় ১৪ বছর ও ১০ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর বাসা সূত্রাপুর দক্ষিণ মুসুন্দি এাঁকায়। বাবার নাম ইদু মিয়া। তাঁর কয়েদি নম্বর ৬০৩৭/এ।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় এলাকায় অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৮ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে দোহাজারী সদর এলাকার উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত আড়াইটার দিকে সে কাঁদতে থাকে। পরে মা-বাবা ঘুম থেকে ওঠে তার শরীরে সাপে কামড়ানোর ক্ষত দেখতে পান।
২৩ মিনিট আগে
বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে