সাভারের আশুলিয়ায় একজন স্কুলশিক্ষককে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করেছে ওই স্কুলেরই দশম শ্রেণির এক ছাত্র। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আশুলিয়া থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই এমদাদুল হক। এর আগে গতকাল শনিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠপ্রাঙ্গনেই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায় ওই ছাত্র।
হামলার পর ওই শিক্ষককে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানে মুমূর্ষু অবস্থায় আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আহত শিক্ষকের নাম উৎপল কুমার সরকার। তিনি ওই প্রতিষ্ঠানের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। অভিযুক্ত ছাত্র দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। সে তার পরিবারের সঙ্গে জামগড়া এলাকাতেই বসবাস করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমাদের স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ওই ছাত্র। স্ট্যাম্পের আঘাতে শিক্ষকের মাথায় জখম হয়। উৎপল স্যার স্কুলের শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহ্বায়ক । তিনি ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলাসহ বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করেন। বিভিন্ন অপরাধের বিচারও করেন তিনি। হয়তো কোনো কারণে সেই শিক্ষকের ওপর ছাত্রটির কোনো ক্ষোভ ছিল।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আঘাতে শিক্ষকের শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে। শিক্ষক উৎপলের পেটে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর মাথায় আঘাত লাগলেও সেটি তেমন গুরুতর না। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় আইসিউতে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. এমদাদুল হক বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করতে চেষ্টা করছি আমরা।’

সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পথসভায় বিএনপি, তারেক রহমান, শেখ হাসিনা ও ছাত্রদলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সভায় উবায়েদ আহমেদকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২৯ মিনিট আগে
বিজয় দত্ত বলে, ‘মা সকালে আমাদের জন্য দিনের সব খাবার রান্না করে দিয়ে অফিসে যেত। সারা দিনের পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরেই আবার শুরু হতো সংসারের কাজ। ৭-৮ বছর ধরে আমাদের জন্য এই হাড়ভাঙা খাটুনি করে যাচ্ছেন। মা তো কিছু সময়ের জন্য আমাদের ছেড়ে বাইরে থাকে। একেবারে তো কখনো চলে যায়নি। আজ কেন ফিরল না?
৩৮ মিনিট আগে
বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে বাজারমূল্যের চেয়ে ৫০ ভাগ বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলএনজি আমদানি করতে হবে, ১৪টি বোয়িং বিমান কিনতে হবে, রাশিয়া-চীনের সঙ্গে চুক্তি করতে হলে আমেরিকার অনুমতি নিতে হবে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াল পরিণতি নিয়ে আসবে।
৪১ মিনিট আগে
কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
৪৩ মিনিট আগে