
একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এই তারিখ ধার্য করেন।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ৪ নভেম্বর রাতে গুলশান থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলাটি করেন এক নারী চিকিৎসক। মামলার অভিযোগে বলা হয়, ওই নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান ওই সাংবাদিক। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শাকিল কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর তিনি ওই নারীকে আর বিয়ে করতে রাজি হননি। শাকিল এই মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪৪ মিনিট আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে