
গাজীপুর মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত শাহ সুফি ফসিহ উদ্দিন (ফসিহ পাগলার) মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ঘটনাটি ঘটে। একযোগে মাজারের সীমানা প্রাচীর, মাজারের পাকা ভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর পর আশপাশের কয়েকটি মসজিদ থেকে কয়েকশ মুসল্লি ভাড়া করা একটি এসকেভেটর (ভেকু), লাঠি-সোঁটা ও শাবল-রড নিয়ে একযোগে মাজারে হামলা চালায়। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারের পাকা গেট ও সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূল ভবন এবং কবরস্থান ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে সেখানে তাঁরা আসবাবপত্রসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করে। এ সময় মাজারের খাদেম এবং ভক্তরা প্রাণ ভয়ে মাজার থেকে পালিয়ে যায়।
ভাঙচুরকালে মাজারে লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ফসিহ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষক বলেন, ৮০-এর দশকে মহানগরীর সদর থানা এলাকার পোড়াবাড়ি বাজারের দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারটি গড়ে ওঠে। মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাড়াও সেখানে ফসিহ উদ্দিন দাখিল মাদ্রাসা ও মসজিদ রয়েছে। ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকায় এসব মসজিদ-মাদ্রাসার খরচ চলে।
স্থানীয়দের কয়েকজন অভিযোগ করেছেন, এ মাজারে সপ্তাহের বৃহস্পতিবার ও রোববার মেলার নামে নারী-পুরুষের নৃত্য, গাঁজার জমজমাট আসর চলত। এ মাজারে দেশের বিভিন্ন স্থান থেকে তাঁর ভক্তরা কবুতর, ছাগল, মুরগি এমনকি গরু এনে জবাই করে রান্না করে খাবারের আয়োজন করত। কোনো না কোনো মানত হিসেবে তাঁরা এসব রান্নাবান্না করত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মুসল্লি জানান, মাজারের শিরক, বেদআত কার্যক্রম, গাঁজাসেবনসহ নানা অনৈসলামিক কাজক্রম হয়। তাই এলাকার মুসল্লিরা পরামর্শ করেই এ মাজার গুঁড়িয়ে দেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সদর জোন) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান মাজারে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৪ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৪ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৪ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৬ ঘণ্টা আগে