
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোট-সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এতে সভাপতিত্ব করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘যদি ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারি, তাহলে এটি যে টিউমার তৈরি করবে, এর সঙ্গে চলতে পারবেন না। যে সরকারই ক্ষমতায় আসুক, আপনারা যখন কোনো দাবি করবেন, এটা মাথায় রাখতে হবে যে, আমার ব্যয়ের উদ্বৃত্ত আছে। নাহলে নাগরিক হিসেবে আপনি ঠকে যাবেন।’
উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা অহেতুক বড় বড় প্রকল্প নিয়েছিলেন। অধিকাংশ স্থলবন্দরের কোনো দরকার ছিল না। এসবের কোনো কার্যকারিতাও নেই। হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে। ৯০ শতাংশ টাকাই খরচ করে ফেলেছে। শেখ হাসিনা অসম্ভব রকম দুর্বৃত্তায়ন করেছেন। শেখ হাসিনার মূল উদ্দেশ্য ছিল ব্যয়ের প্রবৃদ্ধি ঘটানো। ব্যয় করে আয়ের প্রবৃদ্ধি ঘটানোর মতো চিন্তা তাঁর মাথায় কখনোই ছিল না। তাই শেখ হাসিনা বড় বড় প্রকল্প নিয়ে ব্যয়ের প্রবৃদ্ধি ঘটিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য আয়ের প্রবৃদ্ধি সমুন্নত রাখা।
গণভোটের প্রয়োজনীয়তা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি গণভোটে ‘‘হ্যাঁ’’ ভোট দেন, তাহলে তত্ত্বাবধায়কব্যবস্থা ফিরে আসবে। তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। যে দলের বেশি সমর্থন, সেই দল নির্বাচিত হবে। আপনারা যদি সেটা না করেন, তাহলে বিগত তিনটি নির্বাচনের সময় প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিরা পদে রয়ে গেল। আবার ভোট হইল, ভোটে আপনি গেলেন কি না, তাতে কিছু আসে-যায় না। তাতে নির্বাচিত নামধারী সরকার রয়ে গেল—আপনারা যদি এমন নির্বাচনব্যবস্থা না চান, তাহলে ‘‘হ্যাঁ’’ ভোট দিবেন।’
এর আগে এ দিন বিকেলে উপদেষ্টা সদর উপজেলার হিরণপুর গ্রামে উঠান বৈঠকে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বাড়াতে এই উঠান বৈঠকের আয়োজন করে জেলা প্রশাসন।

শিক্ষককে মারধর, হামলা ও টাকা লুটের অভিযোগে তাঁর ছেলে আরিফ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলার আসামিরা ৯ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান।
৩২ মিনিট আগে
বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, বুধবার রাতে শাহজাহান ওরফে সাজু, আল আমিন ও ইদ্রিসুর রহমানের নেতৃত্বে তিন-চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রব হাওলাদারের বসতঘরে প্রবেশ করেন। তাঁরা প্রথমে পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। বৃদ্ধা ছায়েরা বেগম ও তাঁর স্বামী এর প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন...
১ ঘণ্টা আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে