মানহানির অভিযোগে শাশুড়ির করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভাষা কোর্সের খণ্ডকালীন শিক্ষিকা গুলশান আরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এই অব্যাহতির আদেশ দেন।
আজ মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী আল-মামুন রাসেল জাবি শিক্ষিকা গুলশান আরাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আদালত গুলশান আরাকে অব্যাহতি দেন।
গুলশান আরার আইনজীবী আল-মামুন রাসেল বলেন, একটি মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছিলেন গুলশান আরা। আজ সেটা থেকে অব্যাহতি পেলেন তিনি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী নাজমা বেগমের (৫৫) মেয়ে সাবরিনা হাসান স্বর্ণার (১৮) ছবি অনুমতি ছাড়া ভাবি গুলশান আরা (৩৭) সংগ্রহ করে তা নগ্ন ছবিতে রূপান্তর করেন। সেই ছবিগুলো ২০২২ সালের ৯ মে বাদীর মেয়ের বান্ধবী সুমাইয়ার কাছে পাঠান আসামি।
এ ঘটনায় ভাবি ও তার মেয়ের মানহানি ঘটেছে এই অভিযোগে বাড্ডা থানায় একটি মামলা করেন নাজমা বেগম। মামলাটি তদন্ত শেষে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ আসামি গুলশানা আরাকে অভিযুক্ত করে গত বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামির আইনজীবী জানান, আসামির হারিয়ে যাওয়া মোবাইল সিমকার্ড ব্যবহার করে অন্য কেউ এ কাজটি করেছিলেন। পারিবারিক কলহের কারণে এই মামলার সৃষ্টি করা হয়েছিল।

চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
৬ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের প্রায় পাঁচ হাজার ইট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি গরুর খামার ও দুটি পুকুর থেকে এসব ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে আহত মো. সালাহউদ্দিন সোহাগ (৩৮) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৭ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত—মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
৩৮ মিনিট আগে