
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত—মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের প্রয়োজন। ফ্যাসিবাদের সময়কার বিতর্কিত ভূমিকা কাটিয়ে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, একটি ঐতিহাসিক ও চমৎকার নির্বাচনের মাধ্যমে দেশে সর্বজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকার গঠিত হয়েছে। তবে এই অর্জনকে ম্লান করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
থানায় আগত বিচারপ্রার্থীদের সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, ‘কোনো বিচারপ্রার্থী যেন থানা থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান। পুলিশকে আরও পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে হবে।’
মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্তির ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে আইজিপি বলেন, ৯৯ ভাগ শ্রমিকই নিরীহ, তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। কিন্তু মাত্র ১ ভাগ উসকানিদাতা কারণে অস্থিরতা তৈরি হয়। এসব উসকানিদাতাকে চিহ্নিত করতে পারলে শিল্প খাতে স্থিতিশীলতা ফিরবে। এ ছাড়া যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা সকলের সম্মিলিত চেষ্টায় স্বস্তিদায়ক হবে। এ জন্য পুলিশ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো রাজনৈতিক নেতা-কর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’ আসন্ন ঈদে মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এ ছাড়া আরও বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূঞাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
৩ মিনিট আগে
একসময়ের মরা খালটি পুনঃখননের পরে এসেছে নতুন পানির প্রবাহ। আর সেই পানিতে ভেসে চলছে লাল-নীল ছোট ছোট কাগজের নৌকা। আর খালের দুই পাড়ে দাঁড়িয়ে খুশিতে হাততালি দিচ্ছে শিশুরা।
১০ মিনিট আগে
চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উজিরপুরের শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
৩৩ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের প্রায় পাঁচ হাজার ইট উধাও হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি গরুর খামার ও দুটি পুকুর থেকে এসব ইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে