
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় সৌরভ হালদার (২৫) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, বিষাক্ত কোনো দ্রব্য পান করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ।
পরিবার সূত্রে জানা যায়, সৌরভ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামে। তাঁর বাবার নাম অমল হালদার।
সৌরভের বোন সানজিদা হালদার বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের। ওই মেয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মোবাইল ফোনে ঝগড়া হয় সৌরভের। এরপর বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন সৌরভ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা-পুলিশকে জানানো হয়েছে।

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। আহত শিশু-কিশোরদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ মিনিট আগে
কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ শুক্রবার উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল করেন তাঁরা।
১১ মিনিট আগে
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত হচ্ছে। জেলার প্রায় ১৫০টি বৌদ্ধবিহারে দুই দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৪ মিনিট আগে
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ তাইজুল (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার (১ মে) দুপুরে লবণচরা থানার সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত তাইজুল বটিয়াঘাটা উপজেলার গাওঘরা কল্যাণশ্রী চান্দারডাঙ্গা এলাকার নজরুলের ছেলে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে