
পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমকে সতর্ক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি নিয়ে অবশেষে মুখ খুললেন সংগঠনটির সভাপতি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। আক্রমণাত্মক বিবৃতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের কোনো অর্ডার করিনি, অনুরোধ করেছি। অনুরোধ রাখা-না রাখা আপনাদের বিষয়।’
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি।
সাংবাদিকের প্রশ্ন ছিল—সম্প্রতি গণমাধ্যম কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে কাজ করেছে। পুলিশ বাহিনী সব সময় বলে, ব্যক্তির দায় বাহিনী নেবে না—এমন অবস্থানের মধ্যেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রতিবাদ পাঠাল এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
এর জবাবে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় বলে আসি যে ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর না। কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে। যেমন—আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল, তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি। সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রতিবাদলিপিতে আমরা কোনো নির্দেশনা দেইনি। আপনাদের কোনো অর্ডার করিনি। শুধু পুলিশ নয়, যেকোনো নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে। অনুরোধ রাখা-না রাখা আপনাদের বিষয়। শুধুমাত্র অনুরোধ করেছি।’
আরও পড়ুন–

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের আর প্রিয় ক্যাম্পাসে ফেরা হলো না। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা।
২১ মিনিট আগে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আহত রিয়াদ হোসেনও মারা যান।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
৭ ঘণ্টা আগে