
ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধের নামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে হুমকি দিয়েছে, যা স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী বলে মনে করে সম্পাদক পরিষদ।
আজ রোববার এ বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।
সংগঠনের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, প্রতিবাদের মাধ্যমে দেওয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন, অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করে তাঁরা।
সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সব গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যা পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদলিপির শেষাংশে অনুরোধ জানানো হয়েছে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্যও সনির্বন্ধ অনুরোধ জানানো হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠিতে।
পুলিশের ভালো কাজের মূল্যায়ন প্রতিবেদন আকারে গণমাধ্যম প্রচার করে থাকে। আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন, যা জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়—এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারত্বের সঙ্গে তা প্রকাশের কাজটিও করে গণমাধ্যম। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও তদন্ত চালিয়ে যাচ্ছে। সম্পাদক পরিষদ মনে করে, সাম্প্রতিক কালে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ঢালাও প্রতিবাদলিপির মাধ্যমে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। যারা এসব খবর প্রকাশ করেছেন তাঁদের দায়িত্ব পালন নিয়ে সংশয় থাকলে যথাযথ নিয়ম ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট সংস্থা প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়া যেতে পারে।

সড়ক-সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতিতে টোল দিতে অপরিহার্য আরএফআইডি ট্যাগ ৭০ শতাংশ গাড়ির ক্ষেত্রেই কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। ইটিসি ব্যবস্থা চালু করা সংস্থাগুলো এ দাবি করেছে।
৬ ঘণ্টা আগে
এক ব্যতিক্রমী সফরে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও, সব হিসাব-নিকাশ ওলটপালট করে গভীর রাত পর্যন্ত কক্সবাজারেই অবস্থান করেন তিনি।
৭ ঘণ্টা আগে
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে দৈনিক এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি এবং গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যেও এই উদ্যোগ...
১১ ঘণ্টা আগে
চার দিনের সরকারি সফর শেষে আজ বেলা ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান..
১৩ ঘণ্টা আগে