Ajker Patrika

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও ডিসিসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও ডিসিসহ আটক ৩
সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের একদল নেতা-কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের মারধরও করা হয়। পরে তাঁদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁদের মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক অন্য একজন হলেন আইনজীবী সুফি মো. আল মামুন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। একজন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার পরিকল্পনা কী?’

জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।’ এ সময় এক ব্যক্তি তাঁর গালে চড় মারেন। পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। একপর্যায়ে তাঁকে কান ধরতেও বাধ্য করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।

ওসি বলেন, সম্ভবত তাঁরা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ। শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত