Ajker Patrika

ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মিলল ৩ জনের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মিলল ৩ জনের মরদেহ
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতাল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের সড়ক থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি হাসপাতালের আশপাশেই থাকতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং উদ্যানেই থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগের ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডের মাঝখানের জোড়া সিঁড়ির নিচে এক বৃদ্ধার মরদেহ পড়ে ছিল। তাঁর আনুমানিক বয়স ৭০ বছর। তাঁর এক পায়ে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত