
শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাসসহ কয়েকটি দাবিতে ঢাকার সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ হয়েছে। এতে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জিএবিসহ (গিল্ডান) আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ ছাড়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরে শিল্পাঞ্চল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক জিএবি কারখানার এক শ্রমিক বলেন, ‘কারখানায় ওভার টাইম–হাজিরা বোনাস নেই, যখন–তখন শ্রমিক ছাঁটাই করা হয়। গত বৃহস্পতিবার এসব দাবি জানানোর পর আজকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।’
অপর দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটার ওয়্যার কারখানার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশী শ্রমিকেরা।
ধামরাই একমি কনজ্যুমারসের শ্রমিকেরা তাঁদের অ্যাগ্রোভেট ও কনজ্যুমার ফার্মার সঙ্গে অন্তর্ভুক্ত করা, ফার্মার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সব সুযোগ-সুবিধা প্রদানসহ ১৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে।
এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা নানা দাবিতে বিক্ষোভ করছেন। দাবিগুলো একেক জায়গায় একেক রকম। ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করেছে। একমি কনজ্যুমারসের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ১০–১৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে