খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় প্রায় সাড়ে ৯ একর (সরকারি স্বার্থসংশ্লিষ্ট) লিজ জমির চুক্তিভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগে একজন যুগ্ম সচিব, দুই সাবরেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন। দুদকের প্রধান কার্যালয়ে শিগগির মামলা দুটি করা হবে।
দুদক সূত্রে জানা যায়, খুলনা শিপইয়ার্ডের প্রায় সাড়ে ৪ একর লিজ জমি লিজদাতার অনুমোদন ছাড়া সাফ কবলা দলিলের মাধ্যমে বিক্রির প্রমাণ মিলেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন এন এম এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিও গেব্রিয়েল মেন্ডেজ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খায়রুল আলম, খুলনা সদরের সাবেক সাবরেজিস্ট্রার গৌর চন্দ্র দাস, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. সাখাওয়াত হোসেন ও সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এ ছাড়া মালিকানা তথ্য গোপন ও যাচাই-বাছাই ছাড়া দলিল সম্পাদনের অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. সবিরুল আলম, নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান ও শামীম জেহাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের নাসিরাবাদ (অক্সিজেন) শিল্প এলাকায় ৫ দশমিক ২১৯ একর লিজ বা অধিগ্রহণ করা জমি সরকারের অনুমতি ছাড়া সাফ কবলা দলিলের মাধ্যমে হস্তান্তরের অভিযোগে বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ও সাবেক সাবরেজিস্ট্রার মো. আবু তালিব খানের বিরুদ্ধে আরও একটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হবে বলে জানা গেছে।

ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
২৮ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রামেশ্বরপাড়ার মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। ঘটনার সময় তাঁরা পুকুরপাড়ে একটি টংদোকানে বসে ছিলেন।
৩০ মিনিট আগে
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘরে ঢুকে দুবাইপ্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর...
১ ঘণ্টা আগে
খাল খনন কর্মসূচি একটা বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে উল্টো নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন...
১ ঘণ্টা আগে