
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক সিএনজি অটোচালক নিহত হয়েছেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ডেন্টাল রোডে একটি গ্যারেজে কাজ করি। রাতে সেখানেই কাজ করছিলাম। এ সময় চিৎকার শুনে রাস্তায় বের হয়ে দেখি, এক সিএনজি অটোচালক ছিনতাইকারীর কবলে পড়েছেন।’
তিনি আরও বলেন, ‘চারজন ছিনতাইকারী তাঁর সঙ্গে ধস্তাধস্তি করছিল। একপর্যায়ে একজন সিএনজি অটোচালকের বুকে ছুরিকাঘাত করে। আমরা দৌড়ে গেলে চারজনই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই যুবক সিএনজি অটোরিকশার চালক ছিলেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
১ ঘণ্টা আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
২ ঘণ্টা আগে