
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষার হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর লেখার দায়ে একই বিভাগের দুই শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দণ্ডিত ব্যক্তিরা হলেন—মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস। তাঁরা দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, কারিব চৌধুরীকে ‘পরীক্ষা+২’ এবং ফেরদাউসকে ‘পরীক্ষা+১’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে কারিব যে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন, সেটি বাতিলসহ পরবর্তী দুটি পরীক্ষায় এবং ফেরদাউসের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তী একটি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। গত ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ শাস্তির সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১১ জুন পরীক্ষা চলাকালে সকাল ১০টা ১৭ মিনিটে কারিব চৌধুরীকে দুই পায়ের মাঝখানে মোবাইল ফোন রেখে ব্যবহার করতে দেখা যায়। ফোনটি পরীক্ষা করে গুগলের এআই ‘জেমিনি’ ব্যবহার করে প্রথম প্রশ্নের উত্তর খোঁজার প্রমাণ মেলে। তাঁর উত্তরপত্রে লেখা দুই লাইনের সঙ্গে জেমিনির উত্তরের হুবহু মিল পাওয়ায় শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে উত্তরপত্র ও আলামত জব্দ করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠান।
অন্যদিকে বিভাগের ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে শৌচাগারে যাওয়ার কথা বলে হল থেকে বের হন মো. ফেরদাউস। অভিযোগ ওঠে, করিডরে গিয়ে তিনি এক সিনিয়র শিক্ষার্থীর স্মার্টফোন থেকে চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। এ সময় শিক্ষকেরা তাঁকে ধরে ফেলেন এবং ফোনের সার্চ হিস্ট্রিতে পরীক্ষার প্রশ্ন অনুসন্ধানের প্রমাণ পাওয়া যায়।
উল্লেখ্য, তিনি ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সুপারিশের পর ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অসদুপায়সহ বিভিন্ন অপরাধে ঢাবির বিভিন্ন বিভাগ ও অধিভুক্ত প্রতিষ্ঠানের মোট ৬৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবে এআই ব্যবহার করে উত্তর লেখার এই অভিনব জালিয়াতির ঘটনা সামনে আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর অসদুপায় ঠেকানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মাস্কাট থেকে সালাম এয়ারের জিরোভি-৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাঁর ব্যাগেজে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে ব্যাগেজের ভেতর....
২ মিনিট আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রংপুর অভিমুখে লং মার্চ আগামীকাল শনিবার। এই কর্মসূচিতে কোনো বাধা সৃষ্টি না করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক...
৫ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৩৩ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার শাকিল আহমেদ সাগরের বিরুদ্ধে আগে ১১টি মাদক মামলা রয়েছে।
৮ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকেরা।
২০ মিনিট আগে