ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পরিতোষ চন্দ্র নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানিয়েছে, কিরণ পরিতোষ চন্দ্রের (৫০) বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তাঁর বাবার নাম যোগেন্দ্র চন্দ্র সূত্রধর। শিশু ও নারী নির্যাতন দমন আইনে রাজধানীর ভাটারা থানায় করা মামলার আসামি ছিলেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা কিরণ পরিতোষ চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাথায় হেলমেট। সামনে কম্পিউটার, টেবিলে সরকারি নথিপত্র। স্বাভাবিকভাবেই অফিসের কাজ করছেন শেখ মোর্শেদুর রহমান (৪০)। দেখলে মনে হতে পারে, কোনো নির্মাণকাজের তদারকি করছেন তিনি। কিন্তু না—এটি তাঁর নিয়মিত অফিসের দৃশ্য।
১ মিনিট আগে
বিশ্ব শিক্ষক দিবসের র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে এসআরবি ও বিজিবি। গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোরের মধ্যে পৃথক সময়ে এ অভিযান চালানো হয়েছে।
৯ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। নবম দিনের কর্মসূচি হিসেবে আজ সোমবার বিকেলে ৫টায় চোখে কালো কাপড় বেঁধে অর্থহীন কারিগরির বিরুদ্ধে শহীদ
১১ মিনিট আগে